রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় বিএনপি’র সমাবেশে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিনাজপুরের খানসামায় বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির একাংশের নেতৃববৃন্দ।

শনিবার সকালে খানসামা উপজেলার পাকেরহাটের চৌধুরী রাইস মিল চত্বরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী।

সংবাদ সম্মেলনে কর্ণেল (অব.) মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, গত ১১ জুলাই শুক্রবার কেন্দ্র ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে ভাবকী ইউনিয়নের কাচিনিয়া বাজারে আয়োজিত শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এই হামলার নির্দেশ দেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন। তাদের নেতৃত্বে সশস্ত্র ক্যাডাররা হামলা চালায়। তিনি জানান, ওই হামলায় তিনিসহ জেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং অন্তত অর্ধশতাধিক নেতাকর্মী আহত হন। গুরুতর আহতদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হামলাকারীরা লাঠি, পাইপ ও ইটপাটকেল ব্যবহার করে ভাঙচুর চালায়। এতে অর্ধ-শতাধিক মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেন তিনি। তিনি আরও বলেন, হামলার সময় পুলিশকে অবহিত করা হলেও তাৎক্ষণিক ব্যবস্থা না নিয়ে দীর্ঘ সময় ক্ষেপণ করা হয়। যদি আগে ভাগে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর হতো, তাহলে এই ন্যাক্কারজনক হামলা এড়ানো যেত।

উপজেলা বিএনপি ও স্থানীয় নেতারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কারের দাবি জানান। তারা বলেন, বিএনপি কখনো সহিংস রাজনীতিতে বিশ্বাস করে না। যারা দলের মধ্যে থেকে দলের ভাবমূর্তি নষ্ট করছে, তাদের বিচারের আওতায় আনা প্রয়োজন। নেতারা কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিএনপিতে ঐক্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি। আহতদের কয়েকজন সংবাদ সম্মেলনে নিজেদের আঘাতের চিহ্ন দেখিয়ে হামলার নির্মমতা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা, আহত নেতাকর্মী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

খানসামায় বিএনপি’র সমাবেশে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশের সময়: ০৭:৫২:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫