রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে মজুদ ১৩৩ বস্তা টিএসপি সার জব্দ

oplus_2

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় টিএসপি সারের সংকট তৈরি হয়। এরমধ্যে অবৈধভাবে মজুদ করা বাদশা মিয়া (৫৫) নামের এক খুচরা সার ব্যবসায়ির ঘর থেকে ১৩৩ বস্তা টিএসপি সার জব্দ করেছে প্রশাসন।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন।

এর আগে সোমবার (২৮ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়ন পরিষদ ভবনের পাশের পিনুর মোড় এলাকা থেকে এসব সার জব্দ করা হয়।

অভিযুক্ত বাদশা মিয়া ওই ইউনিয়নের হুড়াভায়াখাঁ গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

খোঁজ নিয়ে জানা যায়, বাজারে কৃত্রিম সংকট তৈরি এবং অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বাদশা মিয়ার দোকানে অবৈধভাবে বিপুল পরিমাণ টিএসপি সার মজুত করেন। এরই একপর্যায়ে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেগুলো জব্দ করে।

তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া সারগুলো বিসিআইসি ডিলার ননি গোপাল সরকার এবং মৃত প্রদীপ সরকারের বরাদ্দকৃত। তারা এ সার অবৈধভাবে বাদশা মিয়ার দোকানে মজুত করেন বিক্রির উদ্দেশ্যে।

গাইবান্ধা জেলা বাফার ইনচার্জ মো. হারুনুর রশিদ বলেন, উদ্ধার হওয়া সারগুলো ডিলার ননি গোপাল সরকার উত্তোলন করেন। সার পরিবহনকারী ট্রাকের নম্বর ছিল ঢাকা মেট্রো-ন ১৯-৫৯৮৫।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাশিদুল কবির বলেন, জব্দ করা সারগুলো বর্তমানে সারগুলো আমার জিম্মায় রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

অবৈধভাবে মজুদ ১৩৩ বস্তা টিএসপি সার জব্দ

প্রকাশের সময়: ০১:৫৭:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫