দিনাজপুরের খানসামা উপজেলায় বীরমুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
গত ৬ আগস্ট বুধবার রাত সাড়ে ৯টায় উপজেলার নিজ দুহশুহ গ্রামের সরকারপাড়ার মনসুর মিয়ার চাতালে তাঁকে গার্ড অব অনার প্রদান করেন খানসামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুজ্জামার সরকার ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমূল হক। এর পূর্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে মরহুমকে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়।
মরহুম বীরমুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন সরকার উপজেলা বিএনপির সদস্য, উপজেলা কৃষকদলের আহ্বায়ক ও আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।
তাঁর মৃত্যুর সংবাদ পেয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও দিনাজপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া, জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মুরাদ হোসেন, খানসামা উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি, জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনসহ বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য গত ১৮ জুলাই ফজরের নামাজে যাওয়ার পথে পাকেরহাট জামে মসজিদের সন্নিকটে শরীফ উদ্দিন সরকারের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়। দুই সপ্তাহ চিকিৎসা শেষে তিনি ৩ আগস্ট বাড়িতে ফিরে আসেন। গত ৬ আগস্ট সকালে তিনি মৃত্যুবরণ করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 















