বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হলেও আসামি অধরা

নওগাঁর রাণীনগর উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে ব্যর্থ হওয়ার পর মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) প্রতিবন্ধীর মা বাদী হয়ে মামলা দায়ের করার ৭দিন অতিবাহিত হলেও পুলিশ আসামি মোতাহার (৫০) কে গ্রেফতার করতে পারেনি।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার গোনা ইউনিয়নের একটি গ্রামে গত ১৩ সেপ্টেম্বর বুদ্ধি প্রতিবন্ধী ভুক্তভোগী ওই নারী বাড়ির ভেতরে একাই ছিলেন। এই সুযোগে গোনা ইউনিয়নের ঘোষগ্রাম মৃধাপাড়া গ্রামের মৃত ছমির উদ্দীনের ছেলে মোতাহার (৫০) বাড়ির ভেতরে প্রবেশ করে ওই নারীকে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করেন। এ সময় পরিবারের একজন সদস্য হঠাৎ বাড়ির ভেতরে এসে ঘটনাটি দেখতে পায়। এসময় মোতাহার সেখান থেকে পালিয়ে যায়।

বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীর মা জানান, ঘটনাটি নিয়ে স্থানীয় কয়েকজন মাতব্বর দুইদিন ধরে বৈঠক করার পরও সমাধান হয় না। বাধ্য হয়ে আমি নিজে বাদী হয়ে (১৬ সেপ্টেম্বর ) থানায় মামলা দায়ের করেছি। কিন্তু মামলা দায়েরের ৭দিন পেরিয়ে গেলেও পুলিশ আসামিকে রহস্যজনক কারণে গ্রেফতার করছে না বলে অভিযোগ তুলেছে।

এ ব্যাপারে বক্তব্যের জন্য অভিযুক্ত মোতাহারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, মামলার আসামি পলাতক গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের জোড়ালো চেষ্টা চলছে।

জনপ্রিয়

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন লালমনিরহাটের এমপি বাবুল

নওগাঁয় ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা হলেও আসামি অধরা

প্রকাশের সময়: ০৮:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫