রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিরামপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ দিকে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রেলওয়ে হিলি পুলিশ ফাঁড়ির উপ‑পরিদর্শক তাজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

রবিবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬ টার দিকে এ দূ্‌র্ঘটনা ঘটে।

হিলি (হাকিমপুর) রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক তাজরুল ইসলাম জানান,খুলনা থেকে ছেঁড়ে ছুটে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ভোরে বিরামপুর স্টেশনে পৌঁছানোর আগে স্টেশন থেকে প্রায় ২০০ গজ দক্ষিণে, সেতু নম্বর ২৭৫ ও পিলার নম্বর ২৪৯ এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

তিনি আরও জানান, নিহত ব্যক্তি সম্ভবত পথচারী কিংবা হকার হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাম-পরিচয় এখনো জানা যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

বিরামপুর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাজী ফয়েজ উদ্দিন বলেন, আমি বিষয়টি কিছুই জানি না’ বলে সাংবাদিকদের এড়িয়ে যান।

জনপ্রিয়

বিরামপুরে ট্রেন থেকে পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

প্রকাশের সময়: ০৬:০০:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫