শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দর পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার পল্লীতে বিষ প্রয়োগে মাছ নিধনের ফলে থানায় পুকুর মালিক অভিযোগ দায়ের করেছে। এ ঘটনাটি গত ১১ মার্চ বুধবার দিবাগত রাতে উপজেলার পুনটি ইউনিয়নের উত্তর পাটুল গ্রামে ঘটেছে।

ক্ষতিগ্রস্ত পুকুর মালিক রিয়াজুল ইসলামের ছেলে রবিউল ইসলাম জানান, বাড়ির পাশে পুকুরে গত বছর কাতলা, রুইসহ বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। বর্তমানে মাছগুলো খাওয়ার ও বাজারজাত করার উপযোগী হয়েছিল। কিন্তু কে বা কারা বুধবার দিবাগত রাতের কোনো এক সময় পুকুরে বিষ প্রয়োগ করে। পরেরদিন বৃহস্পতিবার সকালে তিনি পুকুরে দেখতে পান মাছ মরে ভেসে উঠতেছে। এতে আনুমানিক ২ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন নবী বলেন, সংবাদ পেয়ে অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্থ পুকুর মালিক মামলা করতে চাইলে দ্রুত তদন্তপুর্বক আইনানুগ পদক্ষেপ নেয়া হবে।

প্রকাশের সময়: ০৮:০০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬