শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

দিনাজপুরের চিরিরবন্দরে তছলিম উদ্দিন নামে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করলে, ভ্রাম্যমাণ আদালত সাজা ও জরিমানা করেছে।

থানা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫টায় থানার এস আই আশরাফুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের পশ্চিম সাঁইতাড়া মন্দির পাড়ায় অভিযান চালিয়ে তছলিম উদ্দিন (৫৭) নামে এক মাদকসেবীকে ৩ পিস ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করে।

সংবাদ পেয়ে থানার অফিসার ইনচার্জকে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফাতেহা তুজ জোহরা মাদকসেবীর স্বীকারোক্তি মোতাবেক তাকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন-নবী বলেন, আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুরো থানা এলাকায় যেকোনো মূল্যে মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

প্রকাশের সময়: ০৮:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬