রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় শহীদ কৃষকের সমাধিতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতারা

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে গাইবান্ধায় সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদ ও সার ক্রয় করতে গিয়ে শহীদ হন কৃষক মমিন মণ্ডল ও টুকু মিয়া। এই শহীদদের শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় কৃষকলীগের নেতারা।

শুক্রবার (১২ মার্চ) বাংলাদেশ কৃষক লীগ গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের মধ্য ধানঘড়া গ্রামের শহীদ মমিন মন্ডলের সমাধিতে পুষ্পমাল্য অর্পন, কবর জেয়ারত, দোয়া মাহফিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবীদ বিশ্বনাথ সরকার বিটু, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, আরজুমান পার্থক, জেলা কৃষকলীগের সভাপতি মো. হাসান মাহামুদ সিদ্দিক, সাধারণ সম্পাদক দিপক কুমার পাল, সদর উপজলার সভাপতি মো. এমরান বিপ্লব, শহর কৃষকলীগের নেতা শরিফ মিয়া, বল্লমঝাড় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. রুকু মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যের চাহিদা নিশ্চিত করতে সার, বীজ, কিটনাশক ও আধুনিক যন্ত্রপাতি কৃষকদের ঘরে ঘরে পৌছে দেওয়া হচ্ছে। অথচ বিএনপি, জামায়াত জোট সরকারের আমলে সারের মূল্যের প্রতিবাদ করতে গিয়ে গাইবান্ধার দুই জন কৃষক মমিন ও টুকু সহ সারা দেশে ১৮ জন কৃষক শহীদ হন। বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার হওয়ায় কৃষকরা নতুন ফসল চাষের মধ্যে দিয়ে ঘুরে দাড়িয়েছে।

পরে কেন্দ্রীয় ও জেলার কৃষক লীগের নেতৃবৃন্দ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে কৃষক শহীদ টুকু’র সমাধিতে পুষ্পমাল্য অর্পন ও কবর জেয়ারত করেন।

জনপ্রিয়

গাইবান্ধায় শহীদ কৃষকের সমাধিতে শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতারা

প্রকাশের সময়: ১০:২০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১