রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের কটিয়াদীতে কৃষক তাজুল ইসলাম হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সেই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহিম এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন- সাইফুল ইসলাম ও গোলাপ মিয়া। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, মো. সাইদুর, আ. হামিদ, আ. রহিম, বাদল মিয়া, মোস্তফা, মিজান, সুলতান, রায়হান, হাবিব, ফারুক, জলে বেগম, আনিসা বেগম ও হেনা বেগম। আসামিরা সবাই একে অপরের আত্মীয়। তাদের মধ্যে মিজান ও সুলতান পলাতক রয়েছেন। মামলার অপর আসামি সোহেল রানার বয়স কম হওয়ায় তার বিচার নারী ও শিশু নির্যাতন দমন আদালতে হবে বলে জানা গেছে।
মামলার বিবরণে জানা যায়, জমিজমা নিয়ে কটিয়াদী উপজেলার নোয়াগাঁও গ্রামের কৃষক তাজুল ইসলামের সঙ্গে একই এলাকার কয়েকজনের বিরোধ চলে আসছিল। এর জের ধরে ২০০১ সালের পহেলা জানুয়ারি দুপুরে সিদলচর খালের উত্তর পাশে দেশীয় অস্ত্র নিয়ে তাজুল ইসলামের ওপর হামলা চালায় আসামিরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় ১৬ জনকে আসামি করে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা করেন নিহতের মেয়ে। তদন্ত শেষে ২০১১ সালের ১৯ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।
জনপ্রিয়

কিশোরগঞ্জে হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ১৩ জনের যাবজ্জীবন

প্রকাশের সময়: ০২:৩৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১