গাইবান্ধা সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধে আবদুল ওয়াজেদ লজেন নামের বড় ভাইকে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ আরও অন্তত ৪ জন আহত হয়।
সোমবার (১৫ মার্চ) বিকেলে গাইবান্ধা সদর হাসপাতাল বেডে আহতদের চিকিৎসাধীন দেখা গেছে।এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে ভুক্তভোগিরা জানায়।
জানা যায়, উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের গোয়াইলবাড়ী গ্রামের আহসান উদ্দিনের বড় ছেলে আবদুল ওয়াজেদ ওরফে লজেন এর সঙ্গে অন্যান্য ভাইদের জমিজমার বিরোধ চলে আসছিল। এ জেরে ১১ মার্চ সকালে তারই আপন ছোট অলিউর রহমান টিপুসহ আরো অনেকে দেশীয় অস্ত্র নিয়ে লজেনের উপর আকস্মিকভাবে হামলা চালায়।এসময় তাকে হত্যা করার জন্য চেষ্টা চালায় হামলাকারিরা। ঘটনাটি জেনে লজেনকে বাঁচাতে ছেলে নাজমুল, স্ত্রী লাইজু, ও মেয়ে জামাই ফারুক মিয়া এগিয়ে আসলে তাদেরকেও মেরে আহত করা হয়। আহতরা সবাইকে হাসাপতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে অলিউর রহমান টিপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তার কোন মন্তব্য পাওয়া যায়নি।
ঘটনার শিকার আবদুল ওয়াজেদ লজেন বলেন, প্রথমে ছোট তিনভাই বাবাকে ফুসলিয়ে প্রত্যেকে বিশ শতক করে জমি লিখে নেয়। পরবর্তিতে বাবা আহসান উদ্দিন আমাকে জমি লিখে দিলে তার পর থেকে ছোট ভাইয়েরা দ্বন্দ্ব করে আসছিলেন। এই জেরে আমাকে মেরে ফেলতে চেষ্টা করছিল তারা।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি এজাহার দাখিল হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 















