গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদুর রহমান মুরাদ মন্ডল (৩৫) কে প্রতারণা মামলায় জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
সোমবার (১৫ মার্চ) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে জামিনের আবেদন করেন আসাসি মাসদুর রহমান মুরাদ মেম্বর। আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মুরাদ উপজেলার বালুভরা গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের কুন্দ খালাসপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে রেজাউল করিম এর ছেলে শিপন মিয়া। তাকে মালয়েশিয়ায় পাঠানোর কথা বলে ৩ লাখ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ টাকা গ্রহন করে ইউপি সদস্য মুরাদ ও তার সহযোগি আসালত মন্ডল।
পরবর্তীতে শিপন মিয়াকে বিদেশে পাঠানোর নামে বিভিন্ন তালবাহনাসহ হয়রানী করেন। পরে আরেকজন ইউপি সদস্য আ. রশিদকে সঙ্গে নিয়ে আসালত ও মুরাদ এর নিকট উক্ত টাকা চাইতে যায় শিপনের বাবা রেজাউল। এতে তারা টাকা দিতে অস্বীকার করেন। নিরুপায় হয়ে রেজাউল করিম গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে আসালত ও মুরাদ এর বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন।
এর আগে মামলাটি পিবিআইইসহ বিভিন্ন তদন্ত সংস্থা তদন্ত শেষে ঘটনার সত্যতার প্রতিবেদন আদালতে দাখিল করেন।
এর পর সোমবার (১৫ মার্চ) আদালতে জামিনের আবেদন করেন আসামি মাসদুর রহমান মুরাদ মেম্বর। আদালত তার জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এই মামলার অপর আসামি আসালত মন্ডল পলাতক রয়েছে বলে জানা গেছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) 















