বাংলাদেশের জ্বালানি খাতের ক্লিন এনার্জিতে বিনিয়োগ করতে আগ্রহী সুইডেন। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা মন্ত্রী পের ওলসন ফ্রিধ এ ইচ্ছা প্রকাশ করেন। সোমবার (১৫ মার্চ) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তিনি এ ইচ্ছা প্রকাশ করেন। সাক্ষাতের পর এক সংবাদ ব্রিফিংয়ে সুইডেনের মন্ত্রীর বরাত দিয়ে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসব কথা জানান। ইহসানুল করিম বলেন, ‘বাংলাদেশের চমকপ্রদ উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ওলসন ফ্রিধ। তিনি বলেন, তার দেশ বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় তাদের সহযোগিতা অব্যাহত রাখতে চায়।
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
বাংলাদেশের ক্লিন এনার্জি খাতে বিনিয়োগ করতে আগ্রহী সুইডেন
-
জাগো২৪.নেট ডেস্ক - প্রকাশের সময়: ১১:১৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- ২৪
















