মো. রফিকুল ইসলাম: দিনাজপুরের চিরিরবন্দর পুনট্টটি ইউনিয়নে শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭৬৬টি পরিবারের মাঝে জিআর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার পুনট্টি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত জিআর বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেহা-তুজ জোহরা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া এমপি।
প্রধান অতিথি হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সরকার সবসময় অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদান করা হচ্ছে। কেউ যেন বঞ্চিত না হয়, তা আমরা নিশ্চিত করছি। ক্ষতিগ্রস্তদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার দ্রুত সহায়তা পৌঁছে দিচ্ছে। মোট ৭৬৬ জন পরিবারকে প্রতি পরিবারে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ত্রাণপ্রাপ্তরা সরকারের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ রায়হান আলী, থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুন্নবী, উপজেলা বিএনপির সদস্য যুবদলের আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব মো. রেজাউল করিম (রেজা), উপজেলা যুবদলের আহবায়ক অধ্যক্ষ আলহাজ্ব অধ্যক্ষ মো. মমিনুল ইসলাম (মমিন), ইউনিয়ন বিএনপির সভাপতি, মো. শামসুল আলম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি মো. মোক্তার হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মো. রেজাউল করিম, মো. সাইফুর রহমান, মো. হবিবর রহমান (হবি) প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৭ এপ্রিল বিকালের দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের উপর দিয়ে ঝড় ও শিলাবৃষ্টি বয়ে যায়। এতে ওই এলাকায় সাধারণ মানুষের ঘরের টিন ছিদ্র হয়ে যায় এবং ধান ক্ষেতসহ ব্যাপক ক্ষতি হয়।
সিনিয়র করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















