রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় পার্টি এখন বিধ্বস্ত’

 জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বলেছেন, ‘বর্তমানে জাপার অবস্থা বিধ্বস্ত। যারা কেন্দ্রীয় দায়িত্বে আছেন তারা আর চলে না। জাপা প্রতিষ্ঠাতার যে স্বপ্ন ছিল তা ধ্বংসের পথে।
সোমবার (২২ মার্চ) রংপুর পল্লীনিবাসে এরশাদের সমাধি পরিদর্শন করতে এসে তিনি এসব কথা বলেন। এ সময় এরশাদের ছেলে শাহতা জারাব এরিক এরশাদ উপস্থিত ছিলেন।
বিদিশা বলেন, ‘এরশাদের জন্মদিন উপলক্ষে যেভাবে অনুষ্ঠান করা উচিত ছিল তা করা হয়নি। যারা এসব দায়িত্বে ছিলেন তারা দায়সারাভাবে দিবসটি পালন করেছেন। আমরা মাসব্যাপী কর্মসূচি দিয়ে পালন করছি।
জাপা নিয়ে পরিকল্পনা কী জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জাপাকে নতুন করে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে কাজ শুরু করেছি। মাঠে নেমে কাজ করছি। এখানে ছেলেকে নিয়ে কবর জিয়ারত করতে আসছি।
দলের বর্তমান নেতৃত্বের বিষয়ে তিনি বলেন, আমি জোটের প্রয়োজন বোধ করি না। নিজে যা ভাবি তা-ই করি। রংপুরবাসী চাইলে আগামী নির্বাচনে আমি অংশ নিব। তৃণমূল নেতা-কর্মীরা যদি ঐক্যবদ্ধ থেকে আমাকে চায়, আমি ভোটে অংশগ্রহণ করব। আমার নেতৃত্ব যদি সাধারণ মানুষ মেনে নেয় তাহলে আমি প্রস্তুত।
জনপ্রিয়

জাতীয় পার্টি এখন বিধ্বস্ত’

প্রকাশের সময়: ০৫:২১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১