সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-ভুটান নৌবন্দর নির্মাণে গুরুত্বারোপ

বাংলাদেশ-ভুটান বাণিজ্য সম্প্রসারণে দুই দেশের মধ্যকার নৌ-রুটগুলো সচল করার বিষয়ে একমত হয়েছেন দুই প্রধানমন্ত্রী।
বুধবার (২৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশে পড়াশোনা করা ভুটানের শিক্ষার্থীদের এককালীন ফুলটার্ম ভিসা ও মাল্টিপল এন্ট্রি সুবিধা দেয়ার অনুরোধ করেন লোটে শেরিং। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একমত হয়ে সংশ্লিষ্টদের এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

এ ছাড়াও বৈঠকে দুই প্রধানমন্ত্রী বাণিজ্য, কানেক্টিভিটিসহ দুই দেশের মধ্যকার বিভিন্ন সেক্টরে সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।

প্রকাশের সময়: ০৫:২১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১