রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় আগুনে পুড়িয়ে দগ্ধ গৃহবধূর মৃত্যু

গাইবান্ধার সদর উপজেলায় শারমিন বেগম (২৮) নামের এক গৃহবধূ যৌতুক দিতে না পেরে তার শরীর আগুনে পুড়ে দগ্ধ করলছিলেন স্বামী-শাশুরী। অবশেষে আহত এই গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২৭ মার্চ) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শারমিনের মরদেহ বাড়িতে পৌঁছাছে স্বজনরা । এর আগে শুক্রবার রাতে ওই হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জানা যায়,  প্রায় দুই বছর আগে উপজেলার কাবিলের বাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে কোরবান আলীর সঙ্গে বিয়ে হয় শারমিনের। বিয়ের পর থেকেই যৌতুকসহ নানা কারণে তার ওপর নির্যাতন করত স্বামী ও তার পরিবারের লোকজন।  এরই ধারাবাহীকতা মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে  তার শরীরে আগুন ধরিয়ে দেয় স্বামী কোরবান আলী ও শাশুড়ি কুলছুম বেগম। ওই দিনগত রাত ৯ টার দিকে পিতার বাড়ির লোকজন এ ঘটনার খবর পেয়ে শারমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতাল নিয়ে এলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখান থেকে বৃহস্পতিবার ঢামেকে ভর্তি করা হলে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শারমিন।

গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান জাগো২৪.নেট-কে জানান, এ ঘটনার সঙ্গে জড়িতে দুইহনকে আটক করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।

জনপ্রিয়

গাইবান্ধায় আগুনে পুড়িয়ে দগ্ধ গৃহবধূর মৃত্যু

প্রকাশের সময়: ০১:১৭:০৯ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১