রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে অজ্ঞানপার্টির খপ্পড়ে ব্যবসায়ী সর্বশান্ত

ছবি: প্রতিকী

দিনাজপুরের চিরিরবন্দরে অজ্ঞানপার্টির খপ্পড়ে পড়ে সর্বশান্ত হয়েছেন দেলোয়ার হোসেন (৩৬) নামে এক ওয়ার্কসপ ব্যবসায়ী। এসময় অজ্ঞানপার্টির সদস্যরা তার নিকট থাকা ৫০ হাজার টাকা নিয়ে সটকে পড়েন। এ ঘটনাটি গতকাল শুক্রবার সন্ধ্যায় ঘটেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, উপজেলার রাণীরবন্দরস্থ সুইহারীবাজারের ওয়ার্কসপ ব্যবসায়ী ও নশরতপুর গ্রামের বড়ভিটার আফজাল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩৬) ঠাকুরগাঁও থেকে রংপুরগামী গেটলক বাস যোগে রাণীরবন্দরে আসছিল। এসময় অজ্ঞানপার্টির সদস্যরা তাকে চেতনানাশক ওষুধের মাধ্যমে অজ্ঞান করে ফেলে এবং তার নিকটে থাকা ৫০ হাজার টাকা লুটে নিয়ে সটকে পড়ে। এ ঘটনা টের পেয়ে বাসের স্টাফরা তাকে নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় নামিয়ে দেয়। দীর্ঘ সময় অতিবাহিত হলে বাড়ির লোকজন তার ব্যবহৃত মুঠোফোনে বারংবার যোগাযোগ করতে থাকে। যোগাযোগের এক পর্যায়ে তার ব্যবহৃত মুঠোফোনটি মুইচ অফ পান। তারপরেও তারা ক্ষান্ত হননি। ওইদিন আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকার জনৈক ব্যক্তি তার (দেলোয়ারের) মুঠোফোন থেকে কল দিয়ে জানান যে তাকে ওই বাস টার্মিনাল এলাকায় পড়ে রয়েছেন। এসময় বাড়ির লোকজন সেখানে গিয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

জনপ্রিয়

চিরিরবন্দরে অজ্ঞানপার্টির খপ্পড়ে ব্যবসায়ী সর্বশান্ত

প্রকাশের সময়: ০৪:২৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১