বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারমুখী পদক্ষেপে বাড়ছে রেমিট্যান্স : অর্থমন্ত্রী

সিটি নিউজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বিভিন্ন সংস্কারমুখী পদক্ষেপের কারণে রেমিট্যান্স বাড়ছে, আরও বাড়বে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) করোনাভাইরাসের (কোভিড-১৯) সংকটের মধ্যেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্সের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রবাসী আয় পাঠানোর নিয়ামকানুন সহজ করে দিয়েছে। এ ছাড়াও সময়োপযোগী ২ শতাংশ নগদ প্রণোদনার ব্যবস্থা গ্রহণ করেছে।
করোনার মধ্যেও মার্চে ১৯১ কোটি মার্কিন ডলারের (১.৯১ বিলিয়ন) রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা টাকার হিসাবে প্রায় ১৬ হাজার কোটি। এই রেমিট্যান্সের পরিমাণ গত বছরের মার্চ মাসের চেয়ে ৩৫ দশমিক ১০ শতাংশ বেশি। ওই সময় ১২৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল দেশে।
জনপ্রিয়

নারীদের স্বাবলম্বী করতে ক্ষুদ্রঋণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: মোশারফ 

সংস্কারমুখী পদক্ষেপে বাড়ছে রেমিট্যান্স : অর্থমন্ত্রী

প্রকাশের সময়: ১১:২৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ এপ্রিল ২০২১