মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রোজার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরিপেক্ষিতে বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে।
সোমবার (৫ এপ্রিল) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। তাই দেশেও দাম বাড়ছে। এ ক্ষেত্রেও প্রধানমন্ত্রী তেল আমদানির ক্ষেত্রে এনবিআরকে ট্যাক্স রিবেট দিতে বলেছেন। যতটা রিবেট দেয়া হবে ততটাই যেন খুচরা বাজারে তেলের দাম কমে, সে বিষয়েও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী বলেন, করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ ৮ এপ্রিল থেকে দেয়া শুরু হবে। ভ্যাকসিনের সমস্যা হবে না। দ্বিতীয় ডোজের কার্যক্রম চলতে চলতে বাকি ভ্যাকসিন চলে আসবে। তার পরও সবাইকে মাস্ক পরার আহ্বান জানান তিনি।
জনপ্রিয়

চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১, আহত ৩

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশের সময়: ০৩:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১