মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লকডাউন অমান্য করায় গাইবান্ধায় এক সপ্তাহে ৫০৫ মামলায় ৪ লাখ টাকা জরিমানা

তোফায়েল হোসেন জাকির: করোনা সংক্রমণ বিস্তার রোধে চলমান লকডাউন অমান্য করায় গাইবান্ধা জেলায় এক সপ্তাহে ৫০৫ মামলায় ৪ লাখ এক হাজার ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (৭ জুলাই) রাতে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। লকডাউনের আজ সপ্তম দিনে জেলার প্রত্যেক উপজেলায় ১৪ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। এসময় মানুষেরা লকডাইনের বিধি-নিষেধ অমান্য করায় ৭৮ মামলায় ৫৪ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

এর আগে লকডাউনের প্রথম দিনে ৪৭ মামলায় ২৬ হাজার ২৫০ টাকা, দ্বিতীয় দিনে ৬১ মামলায় ২৩ হাজার ২৫০ টাকা ও তৃতীয় দিনে ৯০ মামলায় ৬২ হাজার ৯০০ টাকা, চতুর্থ দিনে ১০৩ মামলায় ৮৯ হাজার ৫০ টাকা, পঞ্চম দিনে ৮০ মামলায় ৭১ হাজার ৩৫০ টাকা, ৬ষ্ঠদিনে ৭৬ মামলায় ৭৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এ পর্যন্ত সর্বমোট ১০৮ টি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে প্রশাসন।

এসব অভিযান চলাকালে মন্ত্রিপরিষদ বিভাগের ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে এবং জনসচেতনতা সৃষ্টিতে জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় আরোপিত বিধি-নিষেধ সমূহ কঠোরভাবে বাস্তবায়নের লক্ষে ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও ব্যাটেলিয়ন আনসার বাহিনীর সহযোগিতায় বিভিন্ন অপরাধে ওই পরিমানের টাকা জরিমানা করা হয়েছে।

গাইবান্ধা জেলা প্রশাসক আবদুল মতিন বলেন, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মানুষদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে চলমান লকডাউন কঠোরভাবে নিশ্চিত করা হচ্ছে। এর সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে উপজেলা পর্যায়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনী মাঠে কাজ করছেন। জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

জনপ্রিয়

লকডাউন অমান্য করায় গাইবান্ধায় এক সপ্তাহে ৫০৫ মামলায় ৪ লাখ টাকা জরিমানা

প্রকাশের সময়: ১১:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১