দিনাজপুরের বিরামপুর উপজেলায় মহামারী করোনা ও করোনা প্রেক্ষাপট মোকাবেলা উপলক্ষে এক সধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান খাইরুল আলম রাজুর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উক্ত আলোচনা সভায় বলা হয় বিরামপুর উপজেলায় করোনা ও করোনা মোকাবেলা সহ ৭টি ইউনিয়নে বর্তমান সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গ্রাম উন্ন্য়ন অবকাঠামোর,রাস্তা-ঘাট,ব্রীজ,কালভাট নির্মাণ,দারিদ্র বিমোচন, শিক্ষা খাতের প্রসার ঘটানো, নারী উন্ন্য়ন, বয়স্ক ও বিধবা ভাতা প্রদান সহ সকল প্রকার উন্ন্য়ন সাধন অব্যাহত রাখতে হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সভার নির্বাহী সদস্য সচিব ও ইউএনও পরিমল কুমার সরকার,পৌর মেয়র আক্কাস আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম ও ওসি (তদন্ত) মতিয়ার রহমান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 



















