২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পৃথক পৃথক কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (২১ আগস্ট) পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়ন আওয়ামঅলীগের আয়োজনে স্থানীয় ঠুটিয়াপাকুর মাদ্রাসা মাঠে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি খন্দকার জান্নাতুন নবী রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিউজ্জামান খোকনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুলার রহমান চৌধুরী তোতা, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, যুগ্ন-সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বত জান চৌধুরী, সাধারণ সসম্পাদক আমিনুল ইসলাম পাপুল, জাতীয় শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, মৎসজীবিলীগ সভাপতি মনিরুজ্জামান সরকার রাসেল প্রমূখ।
আলোচনা শেষে দেশ,জাতি, শহীদদের আত্মার মাগফেরাত কামনা ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে, বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল ইউনিয়ন শাখার আয়োজনে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর অব: মফিজুর হক সরকার।
শাকিল তালুকদার, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী 


















