শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমি দেশ পরিচালনা করি অন্তর থেকে : প্রধানমন্ত্রী

মিডিয়াতে কী লিখল আর টকশোতে কী বলল ওসব নিয়ে আমি দেশ পরিচালনা করি না। আমি দেশ পরিচালনা করি অন্তর থেকে।’ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আছে কিছু লোক, আছে না? যারে দেখতে নারি তার চলন বাঁকা। এ অবস্থায় কিছু লোক ভোগে। আর কিছু লোক আছে হতাশায় ভোগে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মানুষের একটা বদ অভ্যাস হয়ে গেছে কথায় কথায় হতাশ হওয়া। আর যতই কাজ করি তারপরও বলবে- এটা হলো না কেন, ওটা হলো না কেন? আমি একটু বলব, এটা না বলে আগে কী ছিল আর এখন কী আছে সেটা দেখলেই তো হয়ে যায়। সেটা দেখতে পারবে না।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমার বাবা এই দেশ স্বাধীন করেছেন। এই দেশের দরিদ্র মানুষের জন্য বছরের পর বছর তিনি জেল খেটেছেন। নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন। সেই মানুষগুলোর জন্য কী কাজ করতে হবে, এটা শিখেছি আমার বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে। আমি সেটাই কাজে লাগাই। মানুষ তার সুফল পাচ্ছে কি না, সেটা যাচাই করি। কে কী বলল ওটা শুনে হতাশ হওয়া বা উৎসাহিত হওয়া আমার সাজে না, আমি করিও না। এটাই হলো বাস্তবতা। সুত্র: সিটি নিউজ ঢাকা

জনপ্রিয়

সাদুল্লাপুরের ভাতগ্রামে গাঁজা-ইয়াবা জব্দ, নারী গ্রেপ্তার

আমি দেশ পরিচালনা করি অন্তর থেকে : প্রধানমন্ত্রী

প্রকাশের সময়: ১২:০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১