সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বউ নিতে এসে দিয়ে গেলেন গরু, ফিরে গেলেন বর

ছবি: প্রতিকী

প্রতিদিন কতই না নিত্য নতুন ঘটনা ঘটে প্রত্যান্ত গ্রামাঞ্চলে। এবার তেমনি একটি নতুন ঘটনা ঘটেছে সাদুল্লাপুরের ধাপেরহাটের সদরপাড়া গ্রামে।

আগের বউ আছে, এ তথ্য গোপন করে পুণরায় বিয়ে করতে এসে বউয়ের পরিবর্তে জরিমানা হিসাবে ৩ টি গরু কনে পক্ষকে দিয়ে খালি হাতে ফিরে গেলেন বর।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ওই তিনটি গরু দিয়ে কনের বাড়ি থেকে ছাড়া পেয়েছে তাতীপাড়া গ্রামের আতোয়ার রহমানের ছেলে বিপুল মিয়া (২৫) নামের এক বর।

জানা যায়, বুধবার (২২ সেপ্টম্বর) রাতে সদরপাড়া গ্রামের রাজা মন্ডলের কন্যার পারিবারিক সম্মতিতে ২ লাখ টাকা দেনমোহরানা ধার্য সাপেক্ষে নিজ বাড়িতে বিয়ের আসরে বসেন বরসহ বর পক্ষের লোকজন। এসময় স্থানীয় কাজী হাজির। ধুমধামে উভয় পক্ষের আত্নীয় স্বজনের খাওয়া দাওয়া শেষে বিবাহ নিবন্ধন সম্পন্ন করতে কাজী বই নিয়ে লেখা শুরু করেছেন। এমন সময় হাজির হয়েছে বরের আগের বউ মুক্তা বেগম। বিয়ে হবে না আমি তার স্ত্রী আছি, এমন বিপদ দেখে কেটে পরার চেষ্টা করেন বর বিপুল মিয়া।

এমন কাণ্ডে বিয়ে বাড়িতে শুরু হয় হট্রগোল। বিপুল মিয়ার আগেও একটি বউ রয়েছে, এ বিষয়টি ঘটক এবং বরের অভিভাবক মেয়ে পক্ষের নিকট গোপন রেখেছিলেন। তৎক্ষনাত বিয়ে বাড়িতে পরে যায় শোকের ছায়া।

এ বিয়ের আগ্রীম যৌতুক বাবদ টাকাও নিয়েছে বর পক্ষ। বুধবার সারারাত দেন দরবার করে কোন সুরাহা না হওয়ায় অবশেষে বৃহস্পতিবার সকালে সিদ্ধান্ত হয় মেয়ে পক্ষকে ক্ষতিপুরণ বাবদ ১ লাখ টাকা দেয়ার। কিন্ত নগদ টাকা দিতে অক্ষম বর পক্ষ। তাই স্থানীয় গন্যমান্য ব্যক্তিকে বলে জরিমানা বাবদ বরের পিতার পোষা গোয়ালে থাকা ৩ টি গরু স্বেচ্ছায় দিতে সম্মত হয় বর পক্ষ। যেমন কথা তেমন কাজ। বর পক্ষ ক্ষতিপুরণ বাবদ টাকার বদলে ৩ টি বকনা গরু কনের বাড়িতে পৌঁছে দিয়ে বউ ছাড়ায় খালি হাতে বাড়ি ফিরতে হল বরকে।

বিপুল মিয়ার প্রথম স্ত্রী ভাতগ্রাম এলাকার মুক্তা বেগম জাগো২৪.নেট-কে জানান, এক বছর আগে তাকে বিয়ে করেছে বিপুল। স্বামীর বাড়িতে এসে সংসার চলাকালীন শ্বশুরের অত্যচারে সে পিত্রালয়ে গেলে তাকে আর সংসারে ফিরে আনতে যায়নি। তাকে তালাকও দেয়নি। আবার নতুন বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে বিপুল, এমন খবর পেয়ে সে পিতার বাড়ি থেকে ছুটে আসে একটি মেয়েকে সর্বনাশের হাত থেকে বাঁচাতে।

এ বিষয়ে বর পক্ষের লোকজন বলেন, প্রথম স্ত্রী মুক্তা বেগমকে তালাক দেয়া হয়েছে কিন্তু নোটিশ পায়নি সে।  এদিকে, বরের এমন কাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে।

বউ নিতে এসে দিয়ে গেলেন গরু, ফিরে গেলেন বর

প্রকাশের সময়: ০৭:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১