সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে শেখ রাসেল দিবস উদযাপন

সারাদেশের ন্যায় গাইবান্ধার ফুলছড়িতে শেখ রাসেল দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) ফুলছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় “শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি. এম সেলিম পারভেজ, উপজেলা কৃষি অফিসার মিন্টু মিয়া, উপজেলা মৎস্য অফিসার রাশেদা বেগম, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ কাওছার আলী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সোহেল রানা, উপজেলা শিক্ষা অফিসার (ভারঃ) কামরুজ্জামান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সহকারী প্রোগ্রামার কাজল মিয়া প্রমুখ। পরে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক গৃহীত কর্মসূচির আলোকে আয়োজিত শিশু ও কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এর আগে সকাল ৭ টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।এসময় বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা/কর্মচারী,  জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ফুলছড়িতে শেখ রাসেল দিবস উদযাপন

প্রকাশের সময়: ০৬:২৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১