সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে মমতা প্রকল্পের অবহিতকরন কর্মশালা

গাইবান্ধার ফুলছড়িতে মমতা প্রকল্পের অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সেভ দ্যা চিলড্রেন ও কইকা নামক আন্তর্জাতিক সংস্থার আর্থিক সহায়তায় বেসরকারী সংস্থা এসকেএস ফাউন্ডেশনের বাস্তবায়নে মঙ্গলবার (১৯ অক্টোবর) ফুলছড়ি উপজেলা

পরিষদ সম্মেলন কক্ষে মমতা প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফুলছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান দোলনের সভাপতিত্বে অবহিতকরণ কর্মশালায় বক্তব্য রাখেন, ফুলছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ আলাউদ্দিন, ফুলছড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা: মাসুদুর রহমান পারভেজ, মমতা প্রকল্পের সমন্বয়কারী এএইচএম শামসুজ্জামান আজাদ, প্রকল্পের কো-অর্ডিনেটর শাহ মোঃ হারুন অর রশিদ প্রমুখ। অবহিতকরণ কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারী এবং মমতা প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয়, মমতা প্রকল্পের মাধ্যমে ফুলছড়ি উপজেলার উদাখালী, উড়িয়া ও এরেন্ডাবাড়ী ইউনিয়নের মা ও শিশু মৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে কাজ করবে। যা এসডিজি’র লক্ষ্য অর্জনে ভুমিকা পালন করবে এবং নিরাপদ প্রসব নিশ্চিত সহ জনসচেতনতা বৃদ্ধিতে ভ‚মিকা রাখবে। এই প্রকল্পটি ডিসেম্বর-২০২৩ সাল পর্যন্ত চলমান থাকবে।

প্রকাশের সময়: ০৬:০৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১