দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আওয়ামী লীগ কতৃক সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও লুটপাটের ঘটনার প্রতিবাদে কেন্দ্রিয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় হতে একটি শান্তি শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল। সমাবেশে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, সাংগাঠনিক সম্পাদক আজিমউদ্দিন গোলাপ, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ কুমার রায়, আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক মোকলেছুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন। র্যালি ও সমাবেশে আলেম, সনাতন ধর্মাবলম্বী, ইউপি চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
চিরিরবন্দরে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা
-
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) - প্রকাশের সময়: ০৬:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- ৯
জনপ্রিয়


















