গাইবান্ধার সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড স্থাপনের দাবিতে সাদুল্লাপুরে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) সাঁকোয়া ব্রিজ ইপিজেড বাস্তবায়ন মঞ সাদুল্লাপুরের আয়োজনে সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ওই মঞ্চের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বার এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু।
বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সাদুল্লাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া খন্দকার, গাইবান্ধা সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, জেলা জাসদের যুগ্ন সাধারণ সম্পাদক বজলার রহমান পিপুল, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক হাফিজার রহমান বাদল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বাংলাদেশ জাসদ ছাত্রলীগের জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ কবির রানা, সাবেক সভাপতি আমিনুল ইসলাম, স্কুল শিক্ষক আজিজুল ইসলাম বিএসসি, সাবেক ভিপি আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, জাসদ ছাত্রলীগের সাদুল্লাপুর উপজেলা শাখার সহ সভাপতি রাজিউল হক সরকার প্রমূখ।
বক্তারা বলেন, একটি মহল ষড়যন্ত্র করে গোবিন্দগঞ্জের বিরোধপুর্ণ জায়গায় আদিবাসী সাঁওতাল পল্লীতে ইপিজেড করার পায়তারা করছে। সাঁওতাল জনগোষ্ঠী ইতোমধ্যে তা প্রত্যাখান করে প্রতিবাদ করেছে। তাই গাইবান্ধার সাকোয়া ব্রিজ এলাকায় ইপিজেড নির্মিত হলে যোগাযোগ ব্যবস্থাসহ অধিকাংশ বিষয়ে মানুষের সহজলভ্য হবে বলে দাবি জানান তারা।
স্টাফ করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 

















