সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্কুলছাত্রী লিমা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবি

গাইবান্ধার সুন্দরগঞ্জের ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী লিমা আক্তার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে  গাইবান্ধা শহরের ডিবি রোডে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময়  বক্তব্য রাখেন, নারী মুক্তি আন্দোলনের সদস্য সচিব নিলুফার ইয়াসমিন শিল্পী, শোভাগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক আবদুল্লাহ আল মামুন, নিহত লিমার বাবা আব্দুল লতিফ, বড় ভাই লিমন মিয়া, ছোট ভাই লিটু মিয়া, কামরুল ইসলাম, আহসান হাবীব,রিমা রিক্তার,পলি বর্মন,আব্দুল আহাদ, শাহাদাৎ হোসেন সিপার, মোস্তাফিজুর রহমান লাভলু, হিমুন দেব প্রমুখ।
বক্তারা বলেন  গত ২৩ সেপ্টেম্বর লিমা স্থানীয় একটি কোচিং সেন্টারে যাওয়ার পথে স্থানীয় বখাটে শাকিল অপহরণ করে নিয়ে যায়। পরে ১০ অক্টোবর চট্রগ্রাম ইপিজেড এলাকার শাকিলের মামা সোলায়মান আলীর ভাড়া বাসা থেকে লিমার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শাকিল ও তার মামা সোলায়মান আলীকে গ্রেফতার করা হলেও আসামি হাফিজুর রহমান, হৃদয় মিয়া, শাকিলের বাবা শহিদুল ইসলামসহ অন্যান্যদের এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত আসামীদের গ্রেফতার করে বিচার দাবি জানান।
জনপ্রিয়

গাইবান্ধায় স্কুলছাত্রী লিমা হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবি

প্রকাশের সময়: ০৪:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১