সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে নৌকার সমর্থনে সাইফুলের সংবাদ সম্মেলন

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুস সামাদ খোকার পক্ষে কাজ করার আহ্বান জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের পূর্বের মনোনয়ন পাওয়া প্রার্থী সাইফুল ইসলাম। এতে ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাইফুল ইসলাম বলেন, উপজেলার তারাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমাকে প্রথম আওয়ামী লীগের নৌকা প্রতিক দেন জননেত্রী শেখ হাসিনা। পরে গত ২৬ অক্টোবর আমার মনোনয়নপত্র পরিবর্তন করে বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ খোকাকে মনোনয়ন প্রদান করেন। আমার মনোনয়নপত্র পরিবর্তন করে বর্ষিয়ান আ.লীগ নেতা আব্দুস সামাদ খোকাকে নৌকা প্রতিক দেওয়াকে সাধুবাদ জানাই। সেই সাথে অত্র ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো ইনশাআল্লাহ।
সংবাদ সম্মেলন তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার মনোনয়ন পরিবর্তন করে তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ খোকাকে মনোনীত করেছেন। এতে আমি ক্ষুদ্ধ বা হতাশ নই। দলের স্বার্থে জননেত্রী শেখ হাসিনা ও দলীয় মনোনয়ন বোর্ডের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আমি আমার সমর্থক ও কর্মী বাহিনীকে সাথে নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে নিরলস কাজ করবো। তিনি নৌকা প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে আব্দুস সামাদ খোকাকে বিজয়ী করতে সকলের প্রতি অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুর রশিদ প্রামাণিক, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম দুলালসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
জনপ্রিয়

সুন্দরগঞ্জে নৌকার সমর্থনে সাইফুলের সংবাদ সম্মেলন

প্রকাশের সময়: ০৯:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১