বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষকের স্বপ্ন আগুনে পুড়ে ছাই

নিভৃত পল্লী গ্রামের কৃষক মানিক মিয়া ও সবুজ মিয়া। দুজনেই সহোদর ভাই। গাভী পালনে দিনবদলের স্বপ্ন দেখছিলেন তারা। এরই মধ্যে আগুনের তাণ্ডবে সেই স্বপ্ন পড়ে হয়েছে ছাই।

সরেজমিনে বুধবার (৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের দক্ষিণ সন্তোলা গ্রামে দেখা গেছে, আগুনে পুড়ে যাওয়া একটি গোয়াল ঘরের বিভৎসের চিত্র।

জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ওই গ্রামের মৃত আব্দুস ছাত্তার মিয়ার ছেলে আশিকুর রহমান মানিক ও শফিকুর রহমান সবুজের যৌথ গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তে আগুনের লেলিহান শিখা ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় গোয়াল ঘরে থাকা গাভী ও বাছুরসহ ৬ টি গরু, গবাদীপশুর খাদ্যেসামগ্রী পুড়ে যায়। আগুনের দৃশ্য দেখে ছুটে আসেন এলাকাবাসী। তারা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে থাকে। এরপর সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিভাতে সক্ষম হয়।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত শফিকুর রহমান সবুজ বলেন, আমাদের গোয়াল ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬টি গরু ও অন্যান্য জিনিসপত্রসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেজয়ানুল ইসলাম বাবু জানান, খবর পেয়ে ওই রাতে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হয়েছে।

সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রোকসানা বেগম জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি শুনেছি। অফিসিয়াল ব্যস্ততার কারণে পরিদর্শন করা সম্ভব হয়নি।

জনপ্রিয়

ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কবির

কৃষকের স্বপ্ন আগুনে পুড়ে ছাই

প্রকাশের সময়: ০৬:৫১:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১