জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণসহ নানা আয়োজনে দিনাজপুরের চিরিরবন্দরে জেল হত্যা দিবস পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। বুধবার বিকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সুনীল কুমার সাহার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক আজিমউদ্দিন গোলাপ, দপ্তর সম্পাদক মো. মাহাতাবউদ্দিন সরকার, সহ-দপ্তর সম্পাদক প্রদীপ কুমার রায়, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল হাই, ঈসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, অমরপুর ইউপি চেয়ারম্যান হেলাল সরকার, পুনট্টি ইউপি চেয়ারম্যান মো. নুর-এ-কামাল প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা ১৯৭৫ সালের এই দিনে জেলখানায় জাতীয় চার নেতাকে যারা নির্মমভাবে হত্যা করেছে অবিলম্বে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে খুনিদের ফাঁসির জানান। এসময় উপজেলা আওয়ামী লীগ ও দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের তোকর্মীরা উপস্থিত ছিলেন।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















