মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাঁথিয়ায় পোস্টার ছেঁড়া ও প্রার্থীকে প্রাণনাশের হুমকি

পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বর পদপ্রার্থী আবু সালেহর নির্বাচনী পোস্টার ছেঁড়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষ টিউবয়েল মার্কা প্রতিকে মেম্বর প্রার্থী মনসুর আলমের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। প্রতিকার চেয়ে শনিবার দুপুরে মেম্বর প্রার্থী আবু সালেহ বাদী হয়ে রিটার্নিং অফিসার ও সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে জানা যায়, গেল ১২ নভেম্বর প্রতিক বরাদ্দের পর নির্বাচনী প্রচারের জন্য নাগেডমড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় পোস্টার সাঁটাতে থাকেন মোরগ মার্কা প্রতিকের মেম্বর প্রার্থী আবু সালেহ ও তার সমর্থকেরা। শুক্রবার রাতে একই ওয়ার্ডের মেম্বর প্রার্থী মনসুর আলম ও তার সমর্থকেরা ওই পোস্টার ছিঁড়ে ফেলে। বাধা দিতে গেলে মারমুখি হয়ে এসে প্রাণনাশের ও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয় তারা।

এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়নের রিটানিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস বলেন, অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ সাঁথিয়াকে অভিযোগের কপি ফরোয়ার্ড করে দিব।

জনপ্রিয়

সাঁথিয়ায় পোস্টার ছেঁড়া ও প্রার্থীকে প্রাণনাশের হুমকি

প্রকাশের সময়: ০৮:০১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১