দিনাজপুরের খানসামা উপজেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী হিসেবে ২২ জন চেয়ারম্যান পদপ্রার্থী উৎসবমুখর পরিবেশে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন। এর মধ্যে উপজেলার আলোকঝাঁড়ি ইউনিয়নে ২জন, ভেড়ভড়ী ইউনিয়নে ৩জন, আঙ্গারপাড়া ইউনিয়নে ৩জন, খামারপাড়া ইউনিয়নে ৬জন, ভাবকি ইউনিয়নে ৩জন এবং গোয়ালডিহি ইউনিয়নে ৫জন আওয়ামী লীগের মনোনয়ন তুলে জমা দিয়েছেন। উপজেলা আওয়ামী লীগ কার্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে নাম পাঠানোর জন্য ৬ ইউনিয়নে ২২জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
১নং আলোকঝাঁড়ি ইউনিয়ন পরিষদের প্রার্থীরা হলেন-আলোকঝাঁড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোকছেদুল গণি রাব্বু শাহ্ এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বিআরডিবি’র চেয়ারম্যান মো. আব্দুল লতিফ রানা।
২নং ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের প্রার্থীরা হলেন-বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুল হক হাফিজ সরকার, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শাহ্ নেওয়াজ টেংকু এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
৩নং আঙ্গারপাড়া ইউনিয়ন পরিষদের প্রার্থীরা হলেন-বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা যুব আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহ্বায়ক মো. রেজাউল করিম।
৪নং খামারপাড়া ইউনিয়ন পরিষদের প্রার্থীরা হলেন-বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সাজেদুল হক সাজু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেরাজউদ্দীন মিলিটারী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হকেরহাট কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো. আব্দুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান চৌধুরী বুলেট খালেক এবং ইউনিয়ন যুব আওয়ামী লীগের সদস্য ও উপজেলা সবুজ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক প্রভাষক হাজ্জাজ আল হাদী।
৫নং ভাবকি ইউনিয়ন পরিষদের প্রার্থীরা হলেন-বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ আব্দুল জব্বারের ছেলে শাহ্ মো. সাদিকুল আখতার এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মিন্টু চন্দ্র রায়।
৬নং গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের প্রার্থীরা হলেন-বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মো. আইনুল হক শাহ্, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়ালডিহি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল ডাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আখতারুজ্জামান আখতার, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পুলিন চন্দ্র রায় এবং ইউপি সদস্য আব্দুল সবুজ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কমিটির আহ্বায়ক সফিউল আযম চৌধুরী লায়ন বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে দলীয় কার্যালয়ে মনোনয়ন উত্তোলন ও জমা প্রদান করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ননী গোপাল রায়, দপ্তর সম্পাদক নুরল ইসলাম ও সদস্য আমিনুল ইসলাম শাহ্ এসব কাজের দায়িত্বে নিয়োজিত ছিলেন। এসব মনোনয়ন ফরম যাচাই-বাছাই করে ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করার পর জেলা আওয়ামী লীগের নিকট নাম পাঠানো হবে। এরপর সেগুলো কেন্দ্রে পৌঁছালে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুনরায় যাচাই-বাছাই করে যোগ্য দেখে দলীয় মনোনয়ন দিবেন।
উল্লেখ্য, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৫ নভেম্ব^র। মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্ব^র। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৩০ নভেম্ব^র থেকে ২ ডিসেম্ব^র। আপিলের নিষ্পত্তি হবে ৩ থেকে ৫ ডিসেম্ব^র। আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থীরা ৬ ডিসেম্ব^র প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। প্রতীক বরাদ্দ হবে আগামী ৭ ডিসেম্ব^র এবং ২৩ ডিসেম্ব^র ভোটগ্রহণ হবে।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 

















