মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফুলছড়িতে আমন ধানের বীজ উৎপাদন মাঠ দিবস

গাইবান্ধার ফুলছড়িতে আধুনিক চাষাবাদ পদ্ধতিতে আমন ধানের বীজ উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ক্রিস্টিয়ান এইড ও ট্রেড ক্রাফট এক্সচেঞ্জ এর সহযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে এবং ক্ষমতায়ন প্রকল্পের বাস্তবায়নে উড়িয়া ইউনিয়নের রতনপুর রহমানিয়া দাখিল মাদরাসা চত্বরে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে বক্তব্য রাখেন ফুলছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিন্টু মিয়া, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোমেন, ইউপি সদস্য হায়দার আলী, গণ উন্নয়ন কেন্দ্রের জেলা কো-অর্ডিনেটর প্রতিমা রাণী চক্রবর্ত্তী, কৃষক সংগঠনের নেতা নাজমুল হাসান লাজু প্রমুখ।

বক্তারা, উফশী ধানের জাতগুলোর চাষাবাদ বেশি বেশি করার প্রতি জোর দিয়ে বলেন উফশী জাতের ধানের গাছ মজবুত ও পাতা খাড়া হয়। শীষের ধান পেকে গেলেও গাছ সবুজ থাকে। গাছ খাটো তাই হেলে পড়ে না। খড়ের চেয়ে ধানের উৎপাদন বেশি হয়। এ জাতের ধানে পোকা ও রোগের আক্রমণ কম হয় এবং অধিক কুশি গজায়। এছাড়া এ ধান থেকে বীজ সংরক্ষণ করা যায়। তারা বলেন, স্বল্প মেয়াদী ফসলগুলো বেশি বেশি করে চাষ করতে হবে। এতে বেশি লাভবান হওয়া যায়।

জনপ্রিয়

ফুলছড়িতে আমন ধানের বীজ উৎপাদন মাঠ দিবস

প্রকাশের সময়: ০৬:২৮:৩১ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১