সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জাককানইবি ও ইউআইটিএম মালয়েশিয়ার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) ও ইউনিভার্সিটি টেকনোলজি মারা, (ইউআইটিএম) মালয়েশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে উপাচার্য মহোদয়ের কার্যালয়ে এক ভার্চুয়াল সভায় সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

জাককানইবি-এর পক্ষে স্মারকে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর ও ইউআইটিএম-এর পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির রেক্টর প্রফেসর এস আর ড. মোঃ ইউসুফ হামিদ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে জাককানইবি’র পক্ষে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর, চারুকলা বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ, সহযোগী অধ্যাপক তপন কুমার সরকার, সহযোগী অধ্যাপক ড. সিদ্ধার্থ দে, সহযোগী অধ্যাপক নগরবাসী বর্মন (পার্থ), সহকারী অধ্যাপক মাসুম হাওলাদার, সহকারী অধ্যাপক কল্যানাংশু নাহা, সহকারী অধ্যাপক আল মঞ্জুর এলাহী। ইউনিভার্সিটি টেকনোলজি মারা-এর পক্ষে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক নূর হিশাম, প্রভাষক্ল¬ মোহাম্মদ আজিজসহ অন্যান্যরা।

উল্লেখ্য, জাককানইবি’র চারুকলা অনুষদের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সমঝোতা স্মারক অনুষ্ঠানটি সম্পাদিত হয়েছে। সমঝোতা স্মারকের আওতায় আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা কার্যক্রম সম্পাদন, প্রদর্শনী, বৃত্তি, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়সহ শিক্ষা কার্যক্রমে সহায়তা করবে দুই প্রতিষ্ঠান।

প্রকাশের সময়: ০৬:৫৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২১ ডিসেম্বর ২০২০