মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাঁথিয়ায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৭

পাবনার সাঁথিয়ায় তৃতীয় ধাপের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর প্রাচারের সময় নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। হামলায় স্বতন্ত্র প্রার্থী আর-আতাইকুলা ইউনিয়ন আ’লীগের বহিস্কৃত সাধারণ সম্পাদক আরশেদ আলীসহ কমপক্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, সোমবার (২২ নভেম্বর) সকাল ১১ টার দিকে আর আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুরের কলেজপাড়ায় নির্বাচনী প্রচারের জন্য যান বহিস্কৃত ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আরশেদ আলী ভান্ডারী। এসময় তাদের উপর হামলা চালান নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। এতে স্বতন্ত্র প্রার্থী আরশেদ আলীসহ ৭ জন আহত হন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী আরশেদ আলী ভান্ডারী জানান, দীর্ঘদিন ধরে নৌকা প্রতিকের প্রার্থী মিরাজুল ইসলাম ও তার সমর্থকরা আমার কর্মী ও আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। আজ সোমবার সকালে আমি সমর্থকদের নিয়ে নির্বাচনের প্রচারে গেলে নৌকার প্রার্থীর হুকুমে তার সমর্থক রফিকুল, জিলাল, কাওসার, আনোয়ার, আজাদ ও টিংকুসহ ২০/২৫জন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আমিসহ সমর্থকরা এখন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছি।আ’লীগ মনোনীত নৌকার প্রার্থী মিরাজুল ইসলাম জানান, কে বা কাহারা আমার প্রতিপক্ষ প্রার্থীর উপর হামলা করেছে তা আমার জানা নেই। এ ব্যাপারে সাঁথিয়া উপজেলা নির্বাচন অফিসার মোজাম্মেল হককে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,আমি হামলার বিষয়টি জানতে পেরেছি।তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জালাল উদ্দিন জানান, হামলার বিষয়ে থানায় অভিযোগ করা হলে ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

সাঁথিয়ায় স্বতন্ত্র প্রার্থীসহ আহত ৭

প্রকাশের সময়: ০৮:২৪:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১