মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা বিএনপির সদ্য ঘোষিত আহবায়ক কমিটি প্রত্যাখান ও বাতিলের দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে অস্থায়ী কার্যালয়ে এই প্রতিবাদ সভায় সভাপতিত্ব করে উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন।

এসময় বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা তাঁতী দলের সদস্য সচিব আ স ম সাজ্জাদ হোসেন পল্টন, জেলা শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াকুবুল আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি জিয়াউর রহমান বকসী সুইট, উপজেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক সুলতান মিয়া, বনগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামিউল আহসান জামিল, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহীন আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আশাদুজ্জামান, মাহাবুবুর রহমান, আনিছুর রহমান, মুকুল সোনার, আবুল কাশেম সোনার, মাসদুর রহমান মাসুদ প্রমুখ।

বক্তারা বলেন, ইতিমধ্যে সাদুল্লাপুর উপজেলা বিএনপির কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান, সাবেক ও নির্যাতিত নেতাকর্মীর সমন্বয়ে একটি বর্ধিত সভার মধ্য দিয়ে আহবায়ক কমিটি গঠনের নির্দেশ থাকলেও সেটি না করে বর্তমান জেলা বিএনপির সভাপতি তার প্রত্যক্ষ হস্তক্ষেপে এবং কুক্ষিগত করার লক্ষ্যে সম্প্রতি ছামছুল হাসান ছামছুলকে আহবায়ক ও আব্দুস ছালামকে সদস্য সচিব করে ৭১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটির অনুমোদন দেন। যা সাংগঠনিক অনিয়মতান্ত্রিক বটে। অবিলম্বে এই পকেট কমিটি বাতিল করে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে একটি আহয়বায়ক কমিটি গঠনের দাবি জানান তারা।

প্রকাশের সময়: ০৫:৫৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১