মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় কিছু বিচ্ছিন্ন ঘটনার মধ্যে দিয়ে শেষ হল ভোটগ্রহণ, চলছে গণনা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ গাইবান্ধার ১৯ টি ইউপিতে অনুষ্ঠিত হয়েছে। এসময় ঘটেছে ব্যালট পেপার ছিনতাইসহ আরও কিছু বিচ্ছিন্ন ঘটনা।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত বিরতীহিন ভাবে গাইবান্ধার সুন্দরগঞ্জ ১৩টি ও পলাশবাড়ী উপজেলায় ৬টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এখন চলছে গণনার পালা। এরপরই দেওয়া হবে বিজয়ী প্রার্থীদের ফলাফল।

এদিকে, ভোটগ্রহণ চলাকালে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অপরদিকে, পলাশবাড়ীর উপজেলার হোসেনপুর ইউনিয়নের মেরীরহাট ভোটকেন্দ্রে জাল ভোট দিতে এসে একজনকে আটক করা হয়। এছাড়া আরেকটি কেন্দ্রে পুলিশের সঙ্গে অসদাচারণ করার অপরাধে এক স্বতন্ত্র প্রার্থীকে আটক করে পুলিশ। সেই সঙ্গে মহোদীপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। হোসেনপুর ইউনিয়নের শিশুদহ ভোটকেন্দ্রে জাল ভোট দেওয়ার প্রস্তুতিকালে একজনকে আটক করা হয়।

গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ছোটখাটো কিছু ঘটনা ঘটলেও সেটি মোকাবিলা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রকাশের সময়: ০৪:৪৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৮ নভেম্বর ২০২১