গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে জিনিয়াস ক্যাম্পাস স্কুল মাঠে শামসুজ্জোহা প্রমাণিক রাঙ্গার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহিশ শাফি, জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সভাপতি আবেদ আলী সরকার, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু রুহেল মো. শফিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল সরকার, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, পরিচালক বেলায়েত হোসেন মিন্টু ও অধ্যক্ষ হোসনে আরা প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 
















