গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে বড় ভাই ও ভাতিজারা। এঘটনায় ৬ জনকে আসামী করে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
জানা যায়, উপজেলার রামজীবন ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে রঞ্জু আমিনের সেঙ্গ তার আপন বড় ভাই সুবর্ণদহ গ্রামের আব্দুল মজিদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিষয়ে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে শনিনার (১৯ ডিসেম্বর) শনিবার সকালে রঞ্জু আমিন পাশ্ববর্তী সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে বাড়ির পাশে আতাউর রহমানের চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় তার বড় ভাই আব্দুল মজিদ ও ভাতিজা রবিউলসহ আরও কয়েকজন ছুরি ও লাঠি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে এলোপাতাড়িভাবে ঘাড় ও পিঠে আঘাত করলে রঞ্জু আমিন মাটিয়ে লুটিয়ে পড়লে ধারালো ছুড়ি দিয়ে মাথায় আঘাত করে। পরে তার স্ত্রী স্থানীয়দের সহযোগিতায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে, অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগী রঞ্জু আমিনের পরিবারের ৫ জনের নামে থানায় মামলা করেছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।’
করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 

















