গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার কিশোরগাড়ী পরিষদ কার্যালয় থেকে ইউনিয়নের ৩৫০ জন দুস্থ-অসহায় শীতার্ত মানুষের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুজ্জামান নয়ন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু, ইউপি সদস্য রন্জনা রানী ও রেজাউল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।
সোহেল রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পলাশবাড়ী (গাইবান্ধা) 









