মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মা-সন্তানসহ ৩ জন নিহত হয়েছেন।
বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী নামক স্থানে ও সদরের বলিয়ারপুর এলাকায় দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন গাংনী উপজেলার মহাম্মদপুর গ্রামের কৃষক শিপন হোসেনের স্ত্রী জেসমিন আক্তার (২৫) ও তার শিশু ছেলে ইমাম হোসেন (৪) এবং সদরের বলিয়ারপুর গ্রামের সুজন আলীর মেয়ে সজনী খাতুন (৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী উপজেলার ভরাট গ্রামে পিতার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন জেসমিন বেহম। ছেলে ইমামকে সাথে নিয়ে তার ভাই মাসুদ হোসেনের মোটর সাইকেলযোগে স্বামীর বাড়িতে ফিরছিলেন। মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বামন্দী পৌঁছলে একটি ইজিবাইকের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। এতে সড়কের উপরে ছিটকে পড়েন জেসমিন ও তার ছেলে ইমাম হোসেন। এসময় মেহেরপুরগামী বালু ভর্তি একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।
এদিকে, সদর জেলা সদরের বলিয়ারপুর গ্রামের দিন মজুর সুজন আলীর মেয়ে সজনী খাতুন খেলার সময় বাড়ির পাশে রাস্তা হচ্ছিল। এসময় ব্যাটারি চালিত একটি ইজিবাইকের ধাক্কায় তার মৃত্যু হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান জাগো২৪.নেট-কে এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, মেহেরপুর 









