বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে : মাহমুদ আলী এমপি

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি বলেছেন, এখনো স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত চলছে। কোন চক্রান্ত-ষড়যন্ত্রই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কার্যক্রমকে থামাতে পারবে না। উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে আধুনিক একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির মহানায়ক। তিনি বাংলার মানুষের অধিকারের জন্য জীবনের শ্রেষ্ঠ সময়গুলো জেলখানায় কাটিয়েছেন। তাঁর আদর্শ ধারণ করে অসমাপ্ত কাজগুলিসহ উন্নয়নমূলক কাজগুলি তাঁর যোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহত রেখেছেন। তাঁর নেতৃত্বেই বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। সোমবার বেলা ১১টায় জগন্নাথপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শিক্ষাপ্রকৌশল অধিপ্তরের বাস্তবায়নে ওই বিদ্যালয়ের নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, শিক্ষাপ্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী মো. শাহিনুর ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলে এলাহী, থানার অফিসার ইনচাজ (ওসি) সুব্রত কুমার সরকার, সাঁইতাড়া ইউপি নব-নির্বাচিত চেয়ারম্যান সন্তোষ কুমার রায়, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মৌলানা শাহজাহান আলী সরকার, সহ-সভাপতি মোতাহার হোসেন বাদল ও স্বাগত বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম।

সভায় উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে সাঁইতাড়া ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান সন্তোষ কুমার রায়কে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও প্রধান অতিথি বিকেল সাড়ে ৩টায় উপজেলার কনভেনশন এন্ড কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের সময় নিউইয়র্কে জাতিসংঘের যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য স্মারক ডাক টিকেট তৈরিসহ বিভিন্ন কর্মসূচি গ্রহনকারী ও বিভিন্ন কর্মকান্ড পরিচালনাকারী সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির বিভিন্ন কর্মসূচি নিয়ে নাসরিন ইসলামের ভিডিও ডকুমেন্টারী প্রদর্শন অনুষ্ঠানে তৃণমূল নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় বক্তব্য রাখেন।

প্রকাশের সময়: ১১:১১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ জানুয়ারী ২০২২