সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দারিয়াপুরে পাঠাগারের প্রয়োজনীয়তা শীর্ষক সভা

গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে ‘বর্তমান প্রেক্ষাপটে পাঠাগারের প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত।

শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে ইলামিত্র স্মৃতি পাঠাগার এর উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

পাঠাগারের সহ-সভাপতি গুলবদন সরকারের সভাপতিত্বে  বক্তব্য রাখেন সাংস্কৃতিক জোট, দারিয়াপুর এর সভাপতি প্রভাষক আব্দুর রাজ্জাক রেজা, গাইবান্ধা জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ইলামিত্র স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান লিফটন প্রমুখ।

বক্তাগণ সমাজের অগ্রগতির জন্য পাঠাগারের ভূমিকা তুলে ধরে বলেন, পাঠাগার আন্দোলনই পারে মানুষকে সকল কুপুমন্ডুকতা থেকে মুক্ত করে প্রগতির দিকে ধাবিত করতে। দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় অগ্রসর করতে হলে তরুনদেরকে পাঠাগার আন্দোলনের সাথে যুক্ত করতে হবে। এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোট, দারিয়াপুর এর সাধারণ সম্পাদক রাশেদ মোস্তফা সোহেল, উদীচী, দারিয়াপুর শাখার সাধারণ সম্পাদক সুমন কুমার বর্মণ প্রমুখ।

প্রকাশের সময়: ০৫:২৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০