সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাঘাটায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ

গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে বাড়ীর পার্শ্বে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে ।
জানা যায়, উপজেলার ভরতখালী ইউনিয়নের গটিয়া গ্রামে সাদেক মহুরীর বাড়ীর পার্শ্বে ফসলী জমির বিপরীতে ফাঁকা জায়গায় একই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সাগর মিয়া অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে আসছেন। এতে করে প্রায় ৪-৫ একর জমিসহ তৎসংলগ্ন বসতবাড়ী হুমকীর সম্মুখীন হয়ে পড়েছে। একই গ্রামের সোলেমান আলী নামের এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলনের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে, সরেজমিনে গিয়ে এর ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়

সাদুল্লাপুরে প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

সাঘাটায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ

প্রকাশের সময়: ০৬:১৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০