গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারণ করে ঘোড় দৌড় প্রতিযোগিতা গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) বিকালে উপজেলার ধাপেরহাটের নিজপাড়ায় ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্থানীয় নিজপাড়া ও দড়িপাড়া কৃষি মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে মনোমুগ্ধকর উৎসবমূখর পরিবেশে এ প্রতিযোগিতা চলছিল।
উত্তরে হিমেল হাওয়া যখন চেপে বসেছে ঠিক তখনি এমন সুষ্ঠ বিনোদনের আশায় সব বয়সের নারী পুরুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো এমন ঘোড়ার দৌড় প্রতিযোগিতা।
ঘোড়া দৌড় দেখতে আসা আব্দুল হমিদ মিয়া জানান, একসময় মেলা হলেই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো আমরা মেলা শেষে বিকালে সবাই মিলে ঘোড়ার দৌড় উপভোগ করতাম। কিন্তু কালের পরিবর্তনের সাথে সাথে হারিয়ে গেছে এমন ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড়। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, মাঝে মধ্যেই এমন প্রতিযোগিতার আয়োজন করলে ফিরে আসতে হারানো ঐতিহ্য।
এ প্রতিযোগিতায় ২০টিরও বেশী ঘোড়ার মধ্যে তিন রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে প্রথম স্হান অধিকার করে একটি ষাড় গরু জিতে নেয় রংপুরে পীরগঞ্জের বড় মজিদপুরের লেবু মিয়া। ও দ্বিতীয় স্হান অধিকার করে একটি খাসি জিতে নেন সাদুল্লাপুরের ধাপেরহাটের মোংলাপাড়া গ্রামের হাফিজার রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ধাপেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন মন্ডল হিরু, সাংগঠনিক বিপ্লব কর্মকার, লাবলু মিয়া, কৃষকলীগের সভাপতি জিয়াউর রহমানসহ আরও অনেকে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, সাদুল্লাপুর (গাইবান্ধা) 









