সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গৃহবধূর

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সাথী বেগম (২৩) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় তার দুই সন্তান আহত হয়।

রোববার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের বড় জামালপুর তালেবের চাতাল সংলগ্নস্থানে এ ঘটনা ঘটে। নিহত সাথী বেগম উপজেলার জামালপুর ইউনিয়নের আরাজী জামালপুর গ্রামের রমজান আলীর স্ত্রী।

স্থানীয়রা জানান, মোটরসাইকেল যোগে রমজান আলী তার স্ত্রী-সন্তান নিয়ে সাহার বাজার শ্বশুর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তালেবের চাতাল সংলগ্ন স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি আটোভ্যানকে সাইট দিচ্ছিলো। এরই মধ্যে মোটরসাইকেল থাকা সাথী বেগম ও দুই সন্তান নিয়ে ছিটকে পড়ে যায়। এসময় অপর একটি ইটভাঙ্গা মেশিনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সাথী বেগম ও দুই সন্তানকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়ার পথে সাথী বেগম মারা যায়। তার দুই সন্তান আহত অবস্থায় রয়েছে। তবে রমজান আলীর কোন শারীরিক ক্ষতি হয়নি।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জাগো২৪,নেট-কে বলেন, এ ঘটনাটি লোকমুখে শুনেছি।

প্রকাশের সময়: ১২:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০