গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ-আল-মারুফ। তিনি ২৯ তম বিসিএস এর একজন অফিসার।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগদান করেন তিনি। এ সময় সদ্য বদলি হওয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফকে দায়িত্বভার বুঝিয়ে দেন।
এর আগে বিদায়ী নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসানকে বিদায় সংবর্ধনা এবং নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ-আল-মারুফকে ফুলের শুভেচ্ছা জানান বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীরাসহ উপজেলার সাংবাদিকবৃন্দরা।
নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচছা প্রদানকালে উপস্থিত ছিলেন বিডি সমাচার ২৪ ডটকমের উপজেলা প্রতিনিধি সাংবাদিক এনামুল হক,দৈনিক আজকালের খবর ও দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার উপজেলা প্রতিনিধি জাহিদ হাসান জীবন, কেটিভি বাংলার উপজেলা প্রতিনিধি লিয়ন ইসলাম রানা প্রমুখ।
বিপুল ইসলাম আকাশ, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, সুন্দরগঞ্জ, (গাইবান্ধা) 









