সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

নিখোঁজ হওয়ার ৫দিন পর দিনাজপুরের চিরিরবন্দরে আবুল হোসেন (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) উপজেলার ভিয়াইল ইউনিয়নের বড় জিনাহার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  আবুল হোসেন ভিয়াইল ইউনিয়নের রামপুর মহলবাড়ি এলাকার মৃত আলো মোহাম্মদের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আবুল হোসেন ২৩ ডিসেম্বর বুধবার ভোররাতে বাড়ি থেকে বের যাওয়ার পর আর বাড়িতে ফিরে আসেননি। পরদিন সকাল থেকে তাঁকে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। স্থানীয় লোকজন রোববার সকালে বাড়ির অদূরে বড় জিনাহার পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখে থানা পুলিশকে সংবাদ দেয়। এলাকাবাসী তাঁর মৃত্যুর বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করার দাবী করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘঁনার সত্যতা নিশ্চিত করে জাগো২৪.নেট-কে জানান, এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

চিরিরবন্দরে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়: ০৫:৫৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০